প্রযুক্তি ও গবেষকদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে পারলে বাংলাদেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নভোথিয়েটার অডিটোরিয়ামে বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতকে আধুনিক ও কার্যকরভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে দেশের মোট দেশজ উৎপাদনের ৫ শতাংশ স্বাস্থ্য খাত থেকে অর্জনের সুযোগ তৈরি করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গুর টিকা নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালানোর মাধ্যমে সরকার কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি দেশে একটি টিকা গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, স্বাস্থ্যপ্রযুক্তি শিল্পের বিকাশ ঘটাতে পারলে হাসপাতালগুলোর বিদ্যমান বিশৃঙ্খল পরিবেশ থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হবে। এ ক্ষেত্রে তরুণ প্রজন্ম, বিশেষ করে নতুন প্রজন্মের তরুণদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
