বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও উপমহাপরিদর্শক পদমর্যাদার ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে বিশেষ শাখার প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে। সারদার পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমানকে পর্যটন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, বিশেষ শাখার বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে এবং পর্যটন পুলিশের প্রধান মাইনুল হাসানকে সারদার পুলিশ একাডেমির অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে।
সম্প্রতি অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক ইকবাল হোসেনকেও পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
