খালাস চেয়ে ১০ বছরের সাজার বিরুদ্ধে ইনুর আপিল

খালাস চেয়ে ১০ বছরের সা’জা’র বিরুদ্ধে ইনুর আপিল

জাতীয়

জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা হাসানুল হক ইনু। বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ আপিল করেন তিনি।

এর আগে, ইনুর ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। প্রসিকিউশনের দাবি, ছাত্র-জনতার আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশনার সঙ্গে একমত হয়ে ইনু হত্যাকাণ্ডে উসকানি ও ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এসব অপরাধের তুলনায় তাঁর সাজা কম হয়েছে বলে মনে করছে প্রসিকিউশন।

অন্যদিকে, ইনুর আইনজীবীদের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না। এ যুক্তিতে তাঁরা দণ্ডের রায় বাতিল করে ইনুর খালাস চেয়েছেন।

এ মামলায় ইনুর সাজা বাড়ানোর জন্য প্রসিকিউশনের আপিল এবং খালাস চেয়ে তাঁর নিজের আপিলের মধ্য দিয়ে বিষয়টি এখন আপিল বিভাগের বিবেচনাধীন রয়েছে।