অফিসার্স ক্লাবে মিলল সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

অফিসার্স ক্লাবে মিলল সাবেক অতিরিক্ত সচিবের ম’র’দে’হ

জাতীয়

রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে যান মোশাররফ হোসেন। সেখানে মেয়েকে সুইমিংপুলের পাশে রেখে তিনি পাশের নির্মাণাধীন ভবনে যান। পরে ভবনটির নিচতলায় তাঁর মরদেহ পাওয়া যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, চোখে কিছুটা কম দেখার কারণে তিনি নির্মাণাধীন ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যেতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে বিস্তারিত তথ্য জানা প্রয়োজন।

পুলিশ জানিয়েছে, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের কথা রয়েছে। মোশাররফ হোসেনের বড় মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর তাঁর দাফন সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষা রয়েছে।