দুপুরে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেবেন ইশরাক

দুপুরে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেবেন ইশরাক

জাতীয়

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। এ সময় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হবেন বলেও জানিয়েছেন তিনি।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইশরাক হোসেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, কিছু মানুষকে পদত্যাগের বিষয়ে উল্লাসসূচক পোস্ট দিতে দেখেছেন তিনি। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁদের জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে ফিরে আন্দোলনে অংশ নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

ইশরাক আরও বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন তিনি।

নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করবেন। পাশাপাশি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফর করবেন।

পোস্টের শেষাংশে মাদক নির্মূলের ওপর গুরুত্ব দিয়ে ইশরাক হোসেন বলেন, তাঁর কাছে মন্ত্রিত্বের চেয়ে মাদক নির্মূলের বিষয়টিই বেশি গুরুত্বপূর্ণ।

দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা রয়েছে তাঁর।