ইশরাকের পদত্যাগ, মাদকের বিরুদ্ধে অভিযান চলবে

ইশরাকের পদত্যাগ, মা’দ’কে’র বিরুদ্ধে অ’ভি’যা’ন চলবে

জাতীয় দেশ জুড়ে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজের অস্ত্র প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে আলোচনার মধ্যে তিনি এ সিদ্ধান্ত নেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন ইশরাক হোসেন। এ সময় তিনি পদত্যাগের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানান।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, তিনি ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। গত ১২ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। এরপর থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

সাম্প্রতিক ঘটনা নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের কথা জানান ইশরাক। তাঁর ভাষ্য অনুযায়ী, সাক্ষাতে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন।

ইশরাক হোসেন বলেন, তাঁর কারণে প্রধানমন্ত্রী বা দল যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে বিবেচনা থেকেই তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তবে পদত্যাগ করলেও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি। পাশাপাশি ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আগ্রহের কথাও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলে উল্লেখ করেন।

মাদকবিরোধী অভিযানে নিজের অস্ত্র প্রদর্শনের বিষয়ে ইশরাক হোসেন দাবি করেন, তিনি কোনো ভুল করেননি। নিজের নিরাপত্তার জন্য কিছু সময়ের জন্য অস্ত্র হাতে নিয়েছিলেন বলে জানান তিনি। তাঁর ভাষায়, তিনি চাঁদা তুলতে নয়, মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভিন্নভাবে প্রচারিত হওয়ায় মাদক নির্মূলের মূল বিষয়টি আড়ালে পড়ে গেছে বলে তিনি মনে করেন। তবে তাঁর আচরণে কোনো ভুল হয়ে থাকলে বা কেউ আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন।