স্বর্ণের দাম, আজকের স্বর্ণের দাম, বাজুস, ২২ ক্যারেট স্বর্ণ, ২১ ক্যারেট স্বর্ণ, ১৮ ক্যারেট স্বর্ণ, বাংলাদেশে স্বর্ণের দাম, সোনার দাম বৃদ্ধি

স্বর্ণের দাম বাড়ল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা

অর্থনীতি বাংলাদেশ

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

 বিভিন্ন ক্যারেটের স্বর্ণের নতুন দাম

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

উল্লেখ্য, স্বর্ণের দাম নির্ধারণের ক্ষেত্রে প্রতি ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসেবে হিসাব করা হয়। বাজুস নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা হবে।