কুমিল্লায় শ্রমিক অসন্তোষ ও কিশোর গ্যাং'বিরো'ধী অভিযানে আ'টক ৩৮৫

কুমিল্লায় শ্রমিক অসন্তোষ ও কিশোর গ্যাং’বিরো’ধী অভিযানে আ’টক ৩৮৫

দেশ জুড়ে বাংলাদেশ

কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিকদের বিশৃঙ্খলায় উসকানি দেওয়ার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শিল্পকারখানায় শ্রমিকদের বিশৃঙ্খলা সৃষ্টিতে মূল উসকানিদাতা হিসেবে অভিযুক্ত মাসুদ রানাকে (২৬) শনাক্ত করে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে তিনি শ্রমিকদের আন্দোলনে উসকানি দিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ অংশ নেয়।

কুমিল্লার বিভিন্ন থানা এলাকা ও মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিল্পকারখানায় শ্রমিকদের বিশৃঙ্খলায় উসকানি দেওয়ার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজনসহ মোট ৩৮৫ জনকে আটক করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, উঠতি বয়সী কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কিশোরদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা এবং নিরাপদ নগরী গড়ে তোলার লক্ষ্যে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। তবে অভিযানে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর পর্যবেক্ষণ করা হচ্ছে।