কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সুফল কাজে লাগাতে তরুণ সমাজকে প্রযুক্তিতে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এআই বিজনেস সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুধু ব্যয় কমানোর হাতিয়ার হিসেবে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং নতুন পণ্য ও সেবা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যম হিসেবেও এআইকে কাজে লাগাতে হবে।
তিনি এআইয়ের নিরাপদ ব্যবহার ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি বলেন, বিশ্ব এখন মহাপরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, যার অন্যতম প্রধান অনুষঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা।
এ সময় তিনি আরও বলেন, ভবিষ্যতের বিশ্বে বাংলাদেশের অবস্থান নির্ধারণে নেপথ্যের অন্যতম অনুঘটক হিসেবে ভূমিকা রাখবে এআই।
