ষড়'যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

ষড়’যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়

বাংলাদেশের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে ‘সমবায় পুরস্কার’ প্রদানকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে প্রধানমন্ত্রী যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করলে অনেক প্রতিবন্ধকতা এড়িয়ে যাওয়া সম্ভব।

সমবায় খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়েছে। সমবায় আন্দোলনকে আরও এগিয়ে নেওয়া গেলে দেশের অর্থনীতিও এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।