২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী দীপু মনি, আব্দুর রাজ্জাকসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি শুরু হয়। শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিন মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পাশাপাশি প্রায় এক মাস পর ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে।
শুনানির শুরুতে আসামিপক্ষের আইনজীবীরা মামলার প্রয়োজনীয় কিছু নথি না পাওয়ার বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনেন। এ নিয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে বাদানুবাদ হয়।
পরে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে শুনানি শুরু করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় তিনি শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিবরণ তুলে ধরেন।
মামলায় অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে পরবর্তী বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
