প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সরকারের বিভিন্ন কার্যক্রম ও নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ভ্যাট আইন, খেজুর আমদানি এবং জয়দেবপুর-ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইন প্রকল্প নিয়েও আলোচনা করা হয়।
এ সময় বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা সম্পর্কে মন্ত্রিসভার সদস্যদের অবহিত করা হয়।
বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরের গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং অগ্রগতি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
সরকারি কার্যক্রমে গতিশীলতা আনতে মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
