গোপালগঞ্জে বন্ধ প্রায় পৌনে ২ লাখ মোবাইল ব্যাংকিং হিসাব

গোপালগঞ্জে বন্ধ প্রায় পৌনে ২ লাখ মোবাইল ব্যাংকিং হিসাব

অর্থনীতি

গোপালগঞ্জে প্রায় পৌনে ২ লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ করা হয়েছে। সন্দেহজনক লেনদেনের তথ্যের ভিত্তিতে এসব হিসাব বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তবে গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রাখতে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট হিসাব সাময়িকভাবে স্থগিত করার ক্ষমতা রয়েছে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর।

এর আগে, গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার রাত থেকে জেলায় মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সেবা বন্ধ থাকায় টাকা তোলা, পাঠানোসহ জরুরি আর্থিক লেনদেন করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। এদিকে, ভবিষ্যতে কমিউনিটি ব্যাংকিংয়ের মাধ্যমে গোপালগঞ্জে আর্থিক সেবা চালুর সম্ভাবনার কথাও জানিয়েছে সরকার।