রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের অষ্টম চালান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের অষ্টম চালান

দেশ জুড়ে বাংলাদেশ

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান।মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। চলতি বছরে এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অষ্টম ইউরেনিয়ামের চালান।

এর আগে সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি সড়কপথে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। এ সময় বহরের নিরাপত্তায় সেনাবাহিনী দায়িত্ব পালন করে।

নিরাপত্তা নিশ্চিত করতে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়।