সারা দেশে এক সপ্তাহে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে: তথ্য উপদেষ্টা

সারা দেশে এক সপ্তাহে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে: তথ্য উপদেষ্টা

জাতীয়

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতার চেষ্টা সফল হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সারা দেশে গত এক সপ্তাহে মোট ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা এবং ৯৯টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা রয়েছে।

এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। নাশকতার ঘটনায় ৬২টি মামলা এবং ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে পুলিশের স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে চারটি।
গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলার তথ্য
এদিকে, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের ৭২টি কার্যালয়ে হামলার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রায় ১০০টি কার্যালয়ে হামলার কথা জানিয়েছেন।