ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কোনো আধিপত্যবাদী শক্তির সহায়তা নিয়ে পলাতক শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখতে পারবেন না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় রুহুল কবির রিজভী দাবি করেন, বর্তমান সরকার বল প্রয়োগ করে কোনো হত্যাকাণ্ড ঘটায়নি। বরং বিএনপির নেতাকর্মীরাই হত্যার শিকার হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যারা বাংলাদেশকে কখনো ভালোবাসেনি, তারাই পেছন থেকে ফ্যাসিবাদী শক্তিকে সহযোগিতা করছে। তিনি আরও অভিযোগ করেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে।
