ঝিনাইদহের কালীগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৫৪ বোতল উইনকারেজ ও ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ৯টা ১০ মিনিটে কালীগঞ্জ উপজেলার কাশিপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন এসআরবি-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা।
আটক যুবকের নাম মো. শোভন (২১)। তিনি চুয়াডাঙ্গা জেলার পুরাতন তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা।
গোপন তথ্যের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামুল মুবিন সরকার।
