শুরু হলো নতুন বছর ২০২৬। নতুন দিনের সঙ্গে সঙ্গে সবার মনে জেগেছে প্রত্যাশা, সুসময় ও ইতিবাচক পরিবর্তনের আশা। বছরের প্রথম দিনেই দেশের তারকারা সামাজিক মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন, পাশাপাশি জানাচ্ছেন সামনে এগোনোর প্রত্যাশার কথাও।
এই প্রত্যাশার তালিকায় আছে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, ভালোবাসা, শান্তি ও নির্মল জীবনের আকাঙ্ক্ষা। কেউ আবার হালকা রসিকতা আর ব্যক্তিগত অনুভূতিতেই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন।
চিরকুট ব্যান্ডের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,
“নতুন বছরের রেজল্যুশন—কপালের টিপটা যেন মাঝখানে ঠিকঠাক পরতে পারি। ২০২৬, স্বাগতম জাদুর শহরে।”
কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার এক পোস্টে লেখেন, “নতুন বছরের নতুন সূর্যোদয়। সবাইকে আন্তরিক শুভেচ্ছা।”অভিনেত্রী কুসুম শিকদার সংক্ষিপ্ত বার্তায় ভক্তদের উদ্দেশে লিখেছেন,
“হ্যাপি নিউ ইয়ার। সংগীতশিল্পী সাবরিনা পড়শী নতুন বছরের সকালে শুভেচ্ছা জানিয়ে বলেন, “শুভ সকাল, ২০২৬ ভালো কাটুক সবার।” অভিনেত্রী এলিনা শাম্মী হাতে লাল গোলাপ নিয়ে ফেসবুকে লিখেছেন,
“শুভ নববর্ষ।” সংক্ষিপ্ত এই বার্তাতেও ছিল নতুন বছরের উষ্ণতা ও ইতিবাচক অনুভব। সব মিলিয়ে তারকাদের শুভেচ্ছা আর প্রত্যাশায় নতুন বছর শুরু হলো আশাবাদ আর ভালোবাসার বার্তা নিয়ে।
