জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ওআইসির পূর্ণ সমর্থনের আশ্বাস

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ওআইসির পূর্ণ সমর্থনের আশ্বাস

জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ওআইসিভুক্ত দেশগুলোর পূর্ণ সমর্থনের আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সৌদি আরব সফর শেষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা শুধু বাংলাদেশকে সমর্থনই দেবে না, বরং বাংলাদেশের পক্ষে প্রচারণাও চালাবে বলে জানিয়েছেন।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ কখনও কারও জন্য কল্যাণ বয়ে আনে না। তিনি চলমান পরিস্থিতিকে ‘খুবই দুঃখজনক’ আখ্যা দিয়ে জানান, বাংলাদেশ বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।

ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ সম্পূর্ণভাবে ফিলিস্তিনের পক্ষে এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সমর্থক। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-ও এই দাবির পক্ষে ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ওআইসি বৈঠকে ভূমি ক্রয় সংক্রান্ত সাম্প্রতিক ইসরায়েলি আইনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। তার ভাষ্য অনুযায়ী, ভূমি নিয়ে ইসরায়েলের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।