তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৩ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৩ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

দেশ জুড়ে সিলেট

হবিগঞ্জের মনতলা এলাকায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ১২ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলভর্তি ট্রেনটির পাঁচটি ওয়াগন ও একটি গার্ডব্রেক লাইনচ্যুত হয়। মনতলা স্টেশন অতিক্রম করে শাহপুর এলাকায় পৌঁছানোর পর এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই লাইনচ্যুত ওয়াগন ও গার্ডব্রেক উদ্ধারে কাজ করছে রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন। দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে দুর্ঘটনার কারণে সিলেট থেকে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ ও ‘কালনী এক্সপ্রেস’ এবং চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’-এর যাত্রা বাতিল করা হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

দুর্ঘটনার সময় ওয়াগনগুলো থেকে তেল ছড়িয়ে পড়লে আশপাশের কিছু মানুষ তা সংগ্রহ করতে শুরু করে। পরে ঘটনাস্থলে গিয়ে বিজিবি অভিযান চালিয়ে লুট হওয়া তেল জব্দ করে।