জামালপুর ও রাজবাড়ী‌ ব'জ্রপা'তে ২ জনের মৃ'ত্যু

জামালপুর ও রাজবাড়ী‌ ব’জ্রপা’তে ২ জনের মৃ’ত্যু

দেশ জুড়ে ময়মনসিংহ

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শামীম মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির সময় বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ ধরতে যান শামীম মিয়া। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে একই দিনে রাজবাড়ীতেও বজ্রপাতে সুমন আহম্মেদ (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়া ছিটকে পড়ে সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যায়।

স্থানীয়রা জানান, বজ্রপাতের সময় সুমন তার মেয়েকে কোলে নিয়ে বাইরে ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

বজ্রপাতের এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করার এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।