৬ বছরের শিশুকে ধ'র্ষ'ণে'র অভিযোগ, গণপিটুনিতে আ'হ'ত যুবক হাসপাতালে

৬ বছরের শিশুকে ধ’র্ষ’ণে’র অভিযোগ, গণপিটুনিতে আ’হ’ত যুবক হাসপাতালে

ঢাকা দেশ জুড়ে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন হিরো নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেলে ফতুল্লার আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির মা অভিযোগ করে বলেন, শুক্রবার বিকেলে শিশুটিকে ২০ টাকা দেওয়ার কথা বলে বাড়ির পাশের একটি ক্ষেতে নিয়ে যায় স্থানীয় হিরো এবং সোহেল। সেখানে তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। বাড়ি ফিরলে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে বিষয়টি সে পরিবারকে জানায়। দ্রুত শিশুটিকে হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

এদিকে, শিশুর পরিবার শুক্রবার রাতে থানায় মামলা করলে অভিযুক্ত অপর আসামি সোহেলকে গ্রেফতার করে পুলিশ।