রামিসা হ'ত্যা মা'ম'লা'য় সোহেল-স্বপ্নার সর্বোচ্চ শাস্তি দাবি বাবার, শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ

রামিসা হ’ত্যা মা’ম’লা’য় সোহেল-স্বপ্নার সর্বোচ্চ শাস্তি দাবি বাবার, শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ

আইন-আদালত

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি এবং ন্যায়বিচার দাবি করেছেন নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা।

মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর আগে তিনি এ দাবি জানান।

আদালত সূত্রে জানা গেছে, মামলার গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষী এদিন সাক্ষ্য দেবেন। তাদের মধ্যে রয়েছেন মামলার তদন্ত সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং স্থানীয় কয়েকজন প্রতিবেশী।

সকাল পৌনে ৯টার দিকে মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।

এর আগে সোমবার আদালত সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরুর আদেশ দেন। একই দিন বিকেলে মামলার বাদীসহ ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

বহুল আলোচিত এই মামলার বিচারকাজ দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।