জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দেশে ফিরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করা এবং আসন্ন অধিবেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। একই সঙ্গে গণমাধ্যমের সঙ্গেও কথা বলতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, গত ২ জুন জাতিসংঘে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসকে পরাজিত করে ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয় বাংলাদেশ। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ এ দায়িত্ব লাভ করল।

আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান। তিনি অধিবেশনের কার্যক্রম পরিচালনা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশের জন্য এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।