বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৪৬ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৪৬ বিলিয়ন ডলার

অর্থনীতি

দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) রিজার্ভ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) পর্যন্ত দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬.৪৫৭ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (BPM-6) পদ্ধতি অনুযায়ী দেশের নিট ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩১.৭৪৯ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে গ্রস রিজার্ভ এবং আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে নিট ব্যবহারযোগ্য রিজার্ভের তথ্য প্রকাশ করে থাকে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভ নির্ধারণে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করা হয়।