হামে এক দিনে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫ জন

হামে এক দিনে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫ জন

জাতীয়

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ২১ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত হয়েছেন ১ হাজার ২২১ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮৪ জন। গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৬৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৬২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে একই সময়ে নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়মিতভাবে সন্দেহজনক ও নিশ্চিত রোগীর তথ্য সংগ্রহ করা হচ্ছে।