উত্তর কোরিয়ায় পা'র'মা'ণ'বি'ক অ'স্ত্রে'র মজুত বাড়ানোর নির্দেশ কিম জং উনের

উত্তর কোরিয়ায় পা’র’মা’ণ’বি’ক অ’স্ত্রে’র মজুত বাড়ানোর নির্দেশ কিম জং উনের

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) একটি অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন কিম। এদিন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সফরের ছবিতে কিমকে কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করতে দেখা যায়।

বিশ্লেষকদের ধারণা, প্রকাশিত ছবিগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গ্যাস সেন্ট্রিফিউজ এবং ছোট আকারের কৌশলগত পারমাণবিক ওয়ারহেড দেখা গেছে। কিম জং উনের দাবি, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়।