সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখাল আদালত

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখাল আদালত

ঢাকা মহানগর দায়রা জজ আদালত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ১০ কাঠা প্লট নিয়ে মিথ্যা তথ্য প্রদানের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী মোনায়েম নবী শাহিন জামিন চেয়েছিলেন, কিন্তু রাষ্ট্রপক্ষের বিরোধিতা এবং আদালতের সিদ্ধান্তে জামিন নামঞ্জুর করে খায়রুল হককে কারাগারে পাঠানো হয়। […]

সম্পূর্ণ পড়ুন
কাঁচা পাট রফতানিতে সরকারের অনুমতি বাধ্যতামূলক

কাঁচা পাট রফতানিতে সরকারের অনুমতি বাধ্যতামূলক

বাংলাদেশ থেকে কাঁচা পাট রফতানি করতে এখন থেকে সরকারের অনুমতি নিতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে নতুন পরিপত্র জারি করেছে। বিদ্যমান রফতানি নীতি ২০২৪-২০২৭ অনুযায়ী পণ্য রফতানির একটি শর্তসাপেক্ষ তালিকা রয়েছে। এতে এতদিন কাঁচা পাট অন্তর্ভুক্ত ছিল না। নতুন পরিপত্রে শর্তযুক্ত পণ্য তালিকার ১৯ নম্বর ক্রমিকে কাঁচা পাটকে যুক্ত করা হয়েছে। বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন […]

সম্পূর্ণ পড়ুন
ডাকসু নির্বাচনে জয়ী সাদিক কায়েম জয় বা পরাজয় নয় শিক্ষার্থীরাই বিজয়ী

ডাকসু নির্বাচনে জয়ী সাদিক কায়েম জয় বা পরাজয় নয় শিক্ষার্থীরাই বিজয়ী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী হওয়া সাদিক কায়েম বলেছেন, এখানে জয় বা পরাজয় নেই, বরং শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচন ২০২৫-এ শিবির সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হওয়ার পর তিনি সাংবাদিকদের জানান, মহান মুক্তিযুদ্ধের শহীদ, ৯০-এর শহীদ, আবরার ফাহাদ ও ছাত্রলীগ নির্যাতিতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তিনি বলেন, “আমার দায়িত্ব শুধুমাত্র […]

সম্পূর্ণ পড়ুন
কাতারে ইসরায়েলের বিমান হা'ম'লা'য় হামাস নেতারা বেঁচে গেলেন

কাতারে ইসরায়েলের বিমান হা’ম’লা’য় হামাস নেতারা বেঁচে গেলেন

কাতারে ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতারা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় হামাস নেতাদের অবস্থানরত এলাকায় অন্তত ১২টি বিমান হামলা চালায় ইসরায়েল। খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। হামলায় নেতারা নিরাপদ থাকলেও তাদের অবস্থান করা হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার লক্ষ্য ছিল হামাসের খলিল আল হায়া, জাহের জাবারিনসহ আরও কয়েকজন নেতা। এ সময় […]

সম্পূর্ণ পড়ুন
নতুন মন্ত্রিসভা সদস্যদের জন্য গাড়ি ক্রয় প্রস্তাব বাতিল করল অর্থ মন্ত্রণালয়

নতুন মন্ত্রিসভা সদস্যদের জন্য গাড়ি ক্রয় প্রস্তাব বাতিল করল অর্থ মন্ত্রণালয়

অর্থ মন্ত্রণালয় বাতিল করেছে আগামী মন্ত্রিসভা সদস্যদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব। প্রাথমিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “অর্থ মন্ত্রণালয় নতুন সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে। […]

সম্পূর্ণ পড়ুন
দুর্নীতিবিরোধী বিক্ষোভে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি

দুর্নীতিবিরোধী বিক্ষোভে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি

দুর্নীতিবিরোধী আন্দোলনের চাপে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি জানান, বর্তমান সংকটের সাংবিধানিক সমাধানের পথ সুগম করার জন্যই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রাজধানী কাঠমাণ্ডু এবং নেপালজুড়ে সকাল থেকেই বিক্ষোভ চলছে। প্রতিবাদকারীরা কালঙ্কি এলাকায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। সহিংস বিক্ষোভে বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজনীতিকের বাসভবনে […]

সম্পূর্ণ পড়ুন
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ নেহাল চরিত্রে ফিরছেন তৌসিফ মাহবুব

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ নেহাল চরিত্রে ফিরছেন তৌসিফ মাহবুব

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ বর্তমানে প্রচারিত হচ্ছে। কাজল আরেফিন অমির নির্মাণে এই নাটকটি শুরু থেকেই ভক্তদের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। এর আগের চারটি সিজনই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এই সিরিজের কাবিলা, শুভ, জাকির, শিমুল, পাশা, আরেফিন, হাবু ভাইয়ের পাশাপাশি দর্শকদের কাছে সবচেয়ে আলোচিত চরিত্রগুলোর একটি হলো নেহাল, যেটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। ব্যক্তিগত […]

সম্পূর্ণ পড়ুন
এশিয়া কাপ ২০২৫: অধিনায়কদের উপস্থিতিতে ট্রফি উন্মোচন

এশিয়া কাপ ২০২৫: অধিনায়কদের উপস্থিতিতে ট্রফি উন্মোচন

এশিয়া কাপ ২০২৫-এর ট্রফি উন্মোচন করা হয়েছে সব দলের অধিনায়কদের উপস্থিতিতে। মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) প্রেসিডেন্ট মহসিন নাকভী। অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব, শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা, আফগানিস্তানের রশিদ খান, পাকিস্তানের সালমান আলী আগা, হংকংয়ের ইয়াসিম মোর্তাজা এবং প্রথমবারের মতো এশিয়া কাপে জায়গা […]

সম্পূর্ণ পড়ুন
সাংবাদিক তরিকুলের মৃ'ত্যু'তে ছাত্রদলের শোক

সাংবাদিক তরিকুলের মৃ’ত্যু’তে ছাত্রদলের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কভার করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন সাংবাদিক তরিকুল ইসলাম। তিনি স্যাটেলাইট টিভি চ্যানেল চ্যানেল এস-এর সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে […]

সম্পূর্ণ পড়ুন
ডাকসু নির্বাচনে ছাত্রদলকে শুভকামনা জানিয়ে সমালোচনায় ব্রাহ্মণবাড়িয়া ওসি

ডাকসু নির্বাচনে ছাত্রদলকে শুভকামনা জানিয়ে সমালোচনায় ব্রাহ্মণবাড়িয়া ওসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের তিন প্রার্থীর পক্ষে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করায় সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে তিনি একটি ফটোকার্ড (২১, ১৭, ০৮ লেখা) পোস্ট করে ক্যাপশনে লেখেন— “মেধাবীদের জন্য শুভ কামনা রইল।” […]

সম্পূর্ণ পড়ুন