নেপালের অধিনায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নেপাল জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সন্দীপ লামিছানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নেপালের একটি আদালত। এর আগে এ ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। নেপাল পুলিশের মুখপাত্র তেক প্রসাদ রাই সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টকে বলেন, দুদিন আগে অভিভাবককে সঙ্গে নিয়ে থানায় লামিছানের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ করেন ১৭ বছর বয়সি এক তরুণী। ওই তরুণীর অভিযোগ, সামাজিক […]

সম্পূর্ণ পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে মারামারি, গ্রেফতার ৩৯১

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় এ পযর্ন্ত গ্রেফতার হয়েছেন অন্তত ৩৯১ জন। বাঁচা মরার লড়াইয়ে পাকিস্তানকে প্রায় ধরাশায়ী করেই ফেলেছিল আফগানিস্তান। তবে শেষ ওভারে নাসিম শাহর দুই ছক্কায় ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় পাকিস্তান। মাঠে সেদিন তর্কে জড়িয়ে হাতাহাতিতে লিপ্ত হন আফগানিস্তান ও পাকিস্তানের দুই খেলোয়াড়। ফরিদ […]

সম্পূর্ণ পড়ুন

পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে আফগানিস্তান

এশিয়া কাপে সুপার ফোরে ভারতকে হারানোর পর এবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বড় জয়ের পর বাবর আজমের দল এখন দারুণ উজ্জীবিত। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে হেরে বিপাকে পড়েছে আফগানরা। এই ম্যাচটি তাদের জন্য ‘ডু অর ডাই’। জিততেই হবে। ম্যাচটির গুরুত্ব পাকিস্তানের কাছেও কম নয়। জিতলেই নিশ্চিত হয়ে যাবে ফাইনাল। বাবররা এ […]

সম্পূর্ণ পড়ুন

ভারত আজ শ্রীলংকার কাছে হেরে গেলে…

এশিয়া কাপের চলমান ১৫তম আসরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভারত। গ্রুপের অন্য ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হংকংকে হারিয়ে সবার আগেই সুপার ফোরে খেলা নিশ্চিত করে রেকর্ড আট আসরের শিরোপাজয়ী দলটি। কিন্তু গত রোববার সুপার ফোরের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে দুশ্চিন্তায় পড়ে গেছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের ভারত। আজ দুবাই আন্তর্জাতিক […]

সম্পূর্ণ পড়ুন

নেইমারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন এমবাপ্পে

পিএসজির নতুন মৌসুমের শুরুটা হয়েছে দুর্দান্ত। শোনা যাচ্ছে, প্যারিস সেন্ট জার্মেইয়ে সময় ভালো যাচ্ছে না দুই বড় তারকা নেইমার জুনিয়র ও কাইলিয়ান এমবাপ্পের। বিশেষ করে মপলিয়ের বিপক্ষে ম্যাচে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে দুজনের সরাসরি কথার লড়াই দেখেছে পুরো বিশ্ব। যে কারণে স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ে, আগের মতো আর রসায়ন জমছে না এমবাপ্পে-নেইমারের। পিএসজির কোচ ক্রিস্টোফ গাল্টিয়ের বেশ […]

সম্পূর্ণ পড়ুন

স্ত্রীর অভিযোগের বিষয়ে বুধবার কথা বলবেন ক্রিকেটার আল আমিন

স্ত্রী ইসরাত জাহানের অভিযোগের বিষয়টি আগামীকাল বুধবার (৭ সেপ্টেম্বর) মিডিয়ার কাছে খোলাসা করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন। স্ত্রীর দায়ের করা মামলায় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) আট সপ্তাহের আগাম জামিন পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আল আমিন বলেন, আমি আপাতত মিডিয়ার সঙ্গে কোনো কথা বলতে […]

সম্পূর্ণ পড়ুন

কঠিন শাস্তি পেলেন রোহিত-বাবররা

রোববার ভারত এবং পাকিস্তানের দ্বৈরথে স্নায়ুচাপ সামলে জিতল রোহিত শর্মার দল। হার্দিক পাণ্ডিয়ার অলরাউন্ডিং পারফরম্যান্সে পাকিস্তানকে ৫ উইকেটে হারাল ভারত। টানটান উত্তেজনা আর শ্বাসরুদ্ধকর সে ম্যাচে স্লো ওভাররেটের কারণে আইসিসির নতুন নিয়ম অনুযায়ী মাঠেই শাস্তি পায় দুই দল। গত জানুয়ারিতে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আইসিসির করা এ নতুন নিয়মের নাম ‘ইন ম্যাচ পেনাল্টি’। সেদিন নির্ধারিত সময় […]

সম্পূর্ণ পড়ুন

আমি তো শ্রীলংকা দলে বোলারই দেখি না: সুজন

আফগানিস্তানের বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর বাংলাদেশের বোলিংকে খাটো করে মন্তব্য করেছিলেন দাসুন শানাকা। সাকিব আর মোস্তাফিজ ছাড়া বাংলাদেশ দলে বিশ্বমানের বোলার নেই বলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এবার লংকান অধিনায়কের সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন খালেদ মাহমুদ। বাংলাদেশের টিম ডিরেক্টরের মতে, শ্রীলংকা দলে তেমন কোনো ভালো মানের বোলার একজনও নেই। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার […]

সম্পূর্ণ পড়ুন

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের ফল যে ৫ বিষয়ের ওপর নির্ধারিত হতে পারে

চলমান এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই আফগানিস্তানের কাছে হেরে এখন কোণ্ঠাসা পরিস্থিতিতে আছে। দুই দলের জন্যই আজকের ম্যাচটি ‘বাঁচা-মরার লড়াই।’ জিতে গেলে সুপার ফোরে জায়গা পাবে, হারলে এখানেই শেষ এশিয়া কাপ ২০২২। বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক […]

সম্পূর্ণ পড়ুন

বাঁচামরার ম্যাচে আজ শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। টাইগাররা আজকের ম্যাচ হারলে শেষ হয়ে যবে এশিয়া কাপের স্বপ্ন। তাই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচটিকে নির্দ্বিধায় ‘অঘোষিত ফাইনাল’ বলা যায়। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এদিকে আফগানিস্তান ম্যাচের ধকল কাটাতেই বিশ্রামে বেশিরভাগ ক্রিকেটার। তবে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের […]

সম্পূর্ণ পড়ুন