চার বিভাগে ভারি বৃষ্টির আভাস

দেশের চার বিভাগে ভারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান। তিনি বলেন, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। একইসঙ্গে আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট […]

সম্পূর্ণ পড়ুন

অভ্যর্থনার দিনে ফুটবলার আঁখির বাড়িতে কারণ দর্শানোর নোটিশ নিয়ে গেল পুলিশ

সাফ গেমসে চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের ডিফেন্ডার আঁখি খাতুনের নামে আদালত কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। ফুটবলার আঁখিদের নিয়ে দেশব্যাপী যখন আনন্দে মাতোয়ারা, ঠিক তখনই পুলিশ কারণ দর্শানোর নোটিশটি নিয়ে আঁখির বাড়িতে হাজির হন। আঁখিকে দেওয়া সরকারি জমি নিয়ে এ ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার কিছু সময় আগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌরসদরের পাড়কোলা গ্রামে আঁখির বাড়িতে এ […]

সম্পূর্ণ পড়ুন

চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি

কুমিল্লায় ইউরোপের দেশ সাইপ্রাসের তালিকাভুক্ত অপরাধীসহ মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। চুক্তিভিত্তিক বিয়ের মাধ্যমে মানবপাচারে জড়িত ছিল এই চক্র। র‌্যাব-১১-এর পক্ষ থেকে গতকাল সোমবার এ অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। র‌্যাব-১১-এর (সিপিসি-২) কুমিল্লা কম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রবিবার নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চক্রের […]

সম্পূর্ণ পড়ুন

ছাত্রলীগের সভাপতি জয়, সাধারণ সম্পাদক লেখককে হুঁশিয়ারি

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংগঠনের বিভিন্ন পর্যায়ের কমিটিতে অন্য দলের নেতাকর্মীদের অনুপ্রবেশ, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠন, অভ্যন্তরীণ কোন্দলসহ নানা কারণে ক্ষোভ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি গতকাল সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে […]

সম্পূর্ণ পড়ুন

গাজীপুর পুলিশ লাইনসে বেলুন বিস্ফোরণ, আবু হেনা রনিসহ দগ্ধ ৫

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইনস মাঠে এ ঘটনা ঘটে। আবু হেনা রনিসহ তিনজনকে ঢাকায় নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অনুষ্ঠান উদ্বোধনী মঞ্চে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে কয়েকটি গ্যাস বেলুন […]

সম্পূর্ণ পড়ুন

নতুন আইজিপি হচ্ছেন র‍্যাব ডিজি আব্দুল্লাহ আল-মামুন

বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। নতুন আইজিপির তালিকায় বেশ কয়েকজনের নাম থাকলেও আবদুল্লাহ আল-মামুন অনেকটাই এগিয়ে। বুধবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া র‌্যাবের পরবর্তী মহাপরিচালকের নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। র‌্যাবের ডিজির তালিকায় পুলিশ সদর […]

সম্পূর্ণ পড়ুন

কারসাজিতে সাকিবের এক কোটি শেয়ার

পুঁজিবাজার কারসাজিতে জড়িতদের সঙ্গে নাম এসেছে ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ওয়ান ব্যাংক, ফরচুন সুজ ও এনআরবিসি ব্যাংকের শেয়ার নিয়ে কারসাজির ঘটনায় সাকিবের নাম পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত কমিটি। শুধু সাকিবের নামেই এক কোটি চার লাখ শেয়ার লেনদেনের হিসাব মিলেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে এ তথ্য উঠে এসেছে। তদন্ত সূত্রে জানা […]

সম্পূর্ণ পড়ুন

দ্বাদশ জাতীয় নির্বাচন কবে, জানাল ইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা করা হবে ২০২৩ সালের নভেম্বরে। নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর এ তথ্য জানিয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব […]

সম্পূর্ণ পড়ুন

একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, সহকারী স্টেশনমাস্টার-পয়েন্টসম্যান বরখাস্ত

সিগন্যালের ত্রুটির কারণে একই লাইনে মুখোমুখি হয়েও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুটি ট্রেন। রোববার বিকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি একই লাইনে ঢুকে পড়ে মুখোমুখি হলে দুর্ঘটনার এ আশঙ্কা দেখা দেয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৩টার দিকে সিগন্যাল জটিলতার কারণে কিশোরগঞ্জ […]

সম্পূর্ণ পড়ুন

বাবুল আক্তার সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার যে অভিযোগ করেছেন সেগুলো বাস্তবসম্মত কি না, তদন্ত পরেই বোঝা যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। কাজেই সে কখন কী বলে, সেটা তার ব্যাপার। এখানে আমার মন্তব্য নেই। তদন্তের পরই সব জানা যাবে। শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে আয়োজিত এক সেমিনারে […]

সম্পূর্ণ পড়ুন