প্রেম করে ঘর ছেড়ে না পালানোর শপথ শিক্ষার্থীদের

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অপ্রাপ্ত বয়সে প্রেমের ফাঁদে পড়ে ঘর ছেড়ে পালানো প্রতিরোধকল্পে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করালেন থানার ওসি হারুন অর রশিদ। মঙ্গলবার দুপুরে সোনাইমুড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের এ শপথবাক্য পাঠ করানো হয়। ওসি হারুন অর রশিদের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা শপথ করে বলেছে— আমরা আজ থেকে শপথ করছি যে, আমাদের ওপর অর্পিত […]

সম্পূর্ণ পড়ুন

হাসপাতালের কেবিনে হাজি সেলিম

দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হাজি মো. সেলিম ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েরে (বিএসএমএমইউ) কেবিনে রয়েছেন। কারাকর্তৃপক্ষ বলছে, হাজি সেলিমের নানান শারীরিক সমস্যা রয়েছে। তাই আদালতের নির্দেশেই উন্নত চিকিৎসার জন্য তাকে আজ সোমবার (২৩ মে) সকালে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ৫১১ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন। […]

সম্পূর্ণ পড়ুন

ওসি প্রদীপের স্ত্রীর আত্মসমর্পণ, কারাগারে পাঠানোর আদেশ

দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি করন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সোমবার সকালে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে আত্মসমর্পণ করেন চুমকি। এরপর জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত […]

সম্পূর্ণ পড়ুন

টিপু-প্রীতি হত্যা মামলার প্রতিবেদন ৫ জুলাই

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত। সোমবার (২৩ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম প্রতিবেদন দাখিলের […]

সম্পূর্ণ পড়ুন

২৬ মে দেশে পৌঁছবে আবদুল গাফ্ফার চৌধুরীর মৃতদেহ

আগামী ২৬ মে (বৃহস্পতিবার) ঢাকায় পৌঁছাতে পারে বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আবদুল গাফ্ফার চৌধুরী বৃহস্পতিবার (১৯ মে) ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় বার্নেট হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। […]

সম্পূর্ণ পড়ুন

রামগতিতে শিয়ালের মাংস বিক্রির দায়ে কারাদণ্ড

লক্ষ্মীপুরের রামগতিতে শিয়ালের মাংস বিক্রির দায়ে রঞ্জিত চন্দ্র দাস (৪৫) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলার আলেকজান্ডার বাজারে শিয়ালের মাংস বিক্রি করার সময় তাকে আটক করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও রামগতি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত রঞ্জিত রামগতি পৌরসভার চর […]

সম্পূর্ণ পড়ুন

যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ২ জনের মৃত্যু

নেত্রকোনা সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা বাসের চালক ও সহকারী। সোমবার (২৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের চল্লিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসের চালক ও ময়মনসিংহের নান্দাইল থানার বারীগ্রাম চন্ডিপাশা গ্রামের বাসিন্দা সবুজ মিয়া (৫৫) ও বাসের সহকারী সুনামগঞ্জের ধর্মপাশার রাজনগর গ্রামের চান […]

সম্পূর্ণ পড়ুন

আত্মসমর্পণ করেছেন হাজি সেলিম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতির মামলায় ১০ বছর দণ্ডিত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মো. সেলিম রোববার বিচারিক আদালতে আত্মসমর্পণ করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ তথ্য জানিয়েছেন। গত ১০ ফেব্রুয়ারি এ মামলায় হাজি সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। হাইকোর্ট রায়ের অনুলিপি পাওয়ার ৩০ […]

সম্পূর্ণ পড়ুন

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার মধ্যে তীব্র বজ্রসহ প্রাক-মৌসুমি বর্ষণ অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলেছে ‘রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি স্থানে এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’ এতে আরো বলা হয়েছে, দেশের কোথাও […]

সম্পূর্ণ পড়ুন

মা ও দুই সন্তানকে হত্যা

নরসিংদীর বেলাবতে মা ও দুই সন্তানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে আজ রবিবার সকাল ৮টার দিকে হত্যার বিষয়টি বাড়ির লোকজনের নজরে আসে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করছেন নিহতদের পরিবারের লোকজন। নিহতরা হলেন- বাবলা গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী […]

সম্পূর্ণ পড়ুন