দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ আরও সমৃদ্ধ করতে সরকার কাজ করে যাচ্ছে। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি বলেন, ‘সরকার দেশের গণতান্ত্রিক পরিবেশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার জন্য কাজ করছে।’ নরওয়েজিয়ান মন্ত্রী হুইটফেল্ড আগামী নির্বাচনের বিষয়টি উত্থাপন করায় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন […]

সম্পূর্ণ পড়ুন

তরুণরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ হচ্ছে তরুণ। তরুণরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে। উদ্ভাবক, নির্মাতা ও উদ্যোক্তা হিসেবে তরুণদের মেধা, শক্তি, কৌতুহল এবং সৃজনশীলতাকে যথাযথভাবে ব্যবহার করা গেলে তা উদ্ভাবনভিত্তিক টেকসই উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে নিয়ামক হিসেবে কাজ করবে। তরুণদের নব নব উদ্ভাবন তথা মেধাসম্পদের ব্যবহার ও […]

সম্পূর্ণ পড়ুন

ভূমধ্যসাগর উপকূল থেকে ৫০০ বাংলাদেশি আটক

ভূমধ্যসাগরের উপকূল থেকে পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে লিবিয়ার পুলিশ। শনিবার ত্রিপোলির পূর্ব উপকূল থেকে ইউরোপে পাড়ি দেওয়ার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামীম উজ জামানের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভয়েস অফ আমেরিকা। লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, ‘প্রাথমিকভাবে লিবিয়ার পুলিশ আমাদের ৫০০ বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে। তবে […]

সম্পূর্ণ পড়ুন

ওআইসির জরুরি সভায় ইসরায়েলের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

নিউজ ডেস্ক : সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সোমবার জেদ্দায় ওআইসির সভায় যোগ দেন আন্তর্জাতিক ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) স্থায়ী সদস্য দেশগুলোর নির্বাহী কমিটির এক জরুরি সভায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলের হামলায় বিষয়ে এই নিন্দা জানানো হয়েছে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত […]

সম্পূর্ণ পড়ুন

ফ্যানের পাখা ভেঙে নয়, মায়ের হাতেই দুই সন্তান খুন হন

টাঙ্গাইলের ভূঞাপুরে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর চলন্ত ফ্যানের সাথে কাটা পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে মা। গতকাল রবিবার দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের ১নং পূর্নবাসন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার ইউসুফের ছেলে সাজিম (৬) ও সানি (৪ মাস)। নিহত শিশুদের মা সাহিদা বেগম টাঙ্গাইল জেনারেল […]

সম্পূর্ণ পড়ুন

টিফিনের টাকা জমিয়ে রিকশাচালক, পথশিশু ও পথচারীদের ইফতার দিলেন ৬০ ছাত্রী

কেউ কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বিডি সাইক্লোহোলিক কিশোরগঞ্জ নামে একটি সংগঠনের মাধ্যমে তারা নিচ্ছেন সাইকেল চালানোর প্রশিক্ষণ। এবার টিফিনের টাকা জমিয়ে রিকশাচালক, পথশিশু ও পথচারীদের ইফতার করিয়েছেন সংগঠনের ৬০ সদস্য। রোববার (২৪ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ পৌর শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর এলাকায় সেতুতে দাঁড়িয়ে একশজনকে ইফতারের প্যাকেট করেন তারা। সংগঠনের ফারাবি হাসান বলেন, সংগঠনের […]

সম্পূর্ণ পড়ুন

মেয়র আইভীর ‘কণ্ঠ’ নকল করে প্রতারণা!

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর ‘কণ্ঠ’ নকল ও ভুয়া পরিচয় দিয়ে অর্থ আদায় করার অভিযোগে ফেরদৌস আরা লতা (৪৪) নামের প্রতারক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত ফেরদৌস আরা লতা ফতুল্লা থানার ২৯২ দেওভোগ পানির ট্যাংকির মৃত আব্দুল মান্নান মিয়াজির মেয়ে। রবিবার দুপুরে তাকে দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে গ্রেফতার করে […]

সম্পূর্ণ পড়ুন

ক্রিকেটার মোশাররফ রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ

গুড বাই বাংলাদেশ ‍স্ট্যাটাসের পর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেনীর ডাকাত সর্দার নুর ইসলাম বাবুলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ এপ্রিল) ভোর রাতে বিদেশে পালানোর সময় তাকে গ্রেফতার করে সোনাগাজী মডেল থানা পুলিশের সদস্যরা। বাবুল উপজেলার উত্তর চরসাহাভিকারী গ্রামের বজলুল হকের ছেলে। গ্রেফতারের আগে বাবুল তার ফেসবুকে ‘গুড বাই বাংলাদেশ’ লিখে একটি […]

সম্পূর্ণ পড়ুন

ঢাকায় ডেনমার্কের রাজকুমারী ম্যারি

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ। সোমবার সকাল সাড়ে আটটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশা এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত দেখতে এ সফরে এসেছেন ডেনমার্কের রাজকুমারী। সফরে তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের […]

সম্পূর্ণ পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো সম্পৃক্ত থাকতে চায় র‌্যাব

সন্ত্রাস, উগ্রবাদ, মানবপাচার মোকাবেলাসহ অর্পিত দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গতকাল রবিবার বিকেলে ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিআইআইএসএস) মিলনায়তনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক এ সহযোগিতা চান। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের […]

সম্পূর্ণ পড়ুন