বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩

রংপুরের তারাগঞ্জে অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। রোববার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের তারাগঞ্জের ইনখুরজালি হাজিপুরে সলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে বরাত (৩০), জাহিনুর ইসলামের ছেলে রফিকুল […]

সম্পূর্ণ পড়ুন

স্বর্ণের দাম আরও ওপরে উঠল, ভরি ৮৪৫৬৪

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বাড়ানো হয়েছে এক হাজার ২৮৩ টাকা। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮৪ হাজার ৫৬৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। রবিবার থেকে নতুন দাম কার্যকর হবে। শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের নতুন দাম এ ঘোষণা দেয়। বাজুসের মূল্য নির্ধারণ ও […]

সম্পূর্ণ পড়ুন

লন্ডনে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, দেশে আটক ছোট ভাই

লন্ডনে ফেসবুক পেইজ ‘লন্ডন বাংলা চ্যানেল’ ব্যবহার করেন প্রবাসী আব্দুর রব ভুট্টো। সেই পেজে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কটুক্তি এবং গোয়েন্দা সংস্থা নিয়ে সমালোচনা করে একাধিক স্ট্যাটাস দেন প্রবাসী আব্দুর রব ভুট্টো। এই অপরাধে মৌলভীবাজারের কুলাউড়া থেকে ভুট্টোর ভাই আব্দুল মুক্তাদির মনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ মনুকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা […]

সম্পূর্ণ পড়ুন

বাবুল আক্তার সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার যে অভিযোগ করেছেন সেগুলো বাস্তবসম্মত কি না, তদন্ত পরেই বোঝা যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। কাজেই সে কখন কী বলে, সেটা তার ব্যাপার। এখানে আমার মন্তব্য নেই। তদন্তের পরই সব জানা যাবে। শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে আয়োজিত এক সেমিনারে […]

সম্পূর্ণ পড়ুন

ভেন্টিলেশনেই ডা. সেব্রিনা ফ্লোরা

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেবরিনা ফ্লোরাকে এখনও ভেন্টিলেশনেই রাখা হয়েছে। তিনি সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার সহকর্মীরা জানিয়েছেন, ফ্লোরার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শারীরিক নানা জটিলতা নিয়ে প্রায় এক মাস ধরে সিঙ্গাপুরের চিকিৎসাধীন তিনি। স্বাস্থ্য অধিদপ্তররের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম জানান, সেবরিনা ফ্লোরার স্বামীর সঙ্গে […]

সম্পূর্ণ পড়ুন

গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের নৈপুণ্য

ঢাকা: ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় থানা পর্যায়ে নিজেদের সেরা নৈপুণ্য দেখাতে সক্ষম হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাইলস্টোন কলেজ ফুটবল দল (বালক ও বালিকা) চ্যাম্পিয়ন হয়। দাবা খেলায় মধ্যম দল চ্যাম্পিয়ন ও বড় দল রানার্সআপ হয়ে শিরোপা অর্জন […]

সম্পূর্ণ পড়ুন

নির্বাচন ইভিএমে না ব্যালটে হবে তা ঠিক করবে কমিশন: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ইভিএম না ব্যালটে হবে তা ঠিক করবে কমিশন।       শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, বিএনপি দেশে আগুন সন্ত্রাস আর […]

সম্পূর্ণ পড়ুন

ফের বেড়েছে ডিমের দাম, কমেছে পেঁয়াজের

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আবারও বেড়েছে ডিমের দাম। ডজনে ডিমের দাম বেড়েছে ১০ টাকা। তবে ডিমের দাম বাড়লেও পেঁয়াজের দাম কিছুটা কমেছে। কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৫ টাকা।   সপ্তাহের ব্যবধানে ডিম ও পেঁয়াজের দাম পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়েছে মুরগির দাম। সেই সঙ্গে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ সবজির দামও। পাশাপাশি মাছের দামেও তেমন পরিবর্তন আসেনি। সবজি, […]

সম্পূর্ণ পড়ুন

ডিজিটাল প্রতারণার ফাঁদে খোয়া যাচ্ছে লাখ লাখ টাকা

দেশে বাড়ছে ডিজিটাল লেনদেন। ক্যাশলেস হওয়ায় ক্রমেই জনপ্রিয় হচ্ছে এ মাধ্যম। একই সঙ্গে বাড়ছে ডিজিটাল প্রতারণাও। প্রতারকচক্র প্রতিনিয়ত কৌশল বদলে ফাঁদে ফেলে লুটে নিচ্ছে লাখ লাখ টাকা। টাকা খুইয়ে পথে বসছে অনেক মানুষ। ডিজিটাল লেনদেনের মাধ্যম হিসেবে মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং বেশ এগিয়ে। কার্ডেও লেনদেন বেড়েছে আগের চেয়ে। তবে টাকা হাতিয়ে নেওয়ার ক্ষেত্রে চক্রটি মোবাইল […]

সম্পূর্ণ পড়ুন

বাংলাদেশ-ভারত যৌথ সম্মতিতে যেসব সিদ্ধান্ত হলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ঢাকা ও নয়াদিল্লি যৌথ সম্মতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যৌথ বিবৃতির মাধ্যমে উভয়পক্ষ এসব সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক হয়। প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক […]

সম্পূর্ণ পড়ুন