ঘুমানোর আগে রূপচর্চার জন্য যা করতে পারেন

ঘুমানোর আগে রূপচর্চার জন্য যা করতে পারেন

রাতে ঘুমানোর সময় ত্বক নিজেকে মেরামত করে নেয় নিজ দায়িত্বেই। রাতের আট ঘণ্টায় পুনরুজ্জীবন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় ত্বক। তবে শুধু ঘুমালেই হবে না। ত্বককে কীভাবে আপনার ঘুমের জগতে নিয়ে যাচ্ছেন, সেটাও বেশ গুরুত্বপূর্ণ বিষয়। যত ক্লান্তই থাকুন না কেন, রাতে ত্বক পরিষ্কার করে ঘুমানোর ওপর জোর দেওয়া হয় সংগত কারণেই। প্রতিদিনের মানসিক ও পারিপার্শ্বিক […]

সম্পূর্ণ পড়ুন
নবজাতকের ঠোঁট ফাটা

নবজাতকের ঠোঁট ফাটা

নবজাতকদেরও ঠোঁট ফাটে। এ বিষয়ে যত্ন না নিলে শিশুকে দুধ খাওয়ানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। যখন আবহাওয়া খুব ঠান্ডা ও বাতাস শুষ্ক থাকে, তখন শিশুদের ঠোঁটে আর্দ্রতা হ্রাস পায় এবং শুষ্ক হয়ে যায়। অনেক শিশু নাক বন্ধ ও ঠান্ডা লাগার কারণে মুখ দিয়ে নিশ্বাস নেয়। ফলে তাদের ঠোঁট শুষ্ক হয়ে যায় ও ফাটে। নবজাতকের শরীরে […]

সম্পূর্ণ পড়ুন
বেঁচে থাকার জন্য একটা কিডনি কি যথেষ্ট

বেঁচে থাকার জন্য একটা কিডনি কি যথেষ্ট?

কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। বর্জ্য পদার্থ নিষ্কাশনের ক্ষেত্রে কিডনি অগ্রণী ভূমিকা পালন করে। এ ছাড়া শরীরের পানি ও লবণের ভারসাম্য রক্ষার্থে কিডনি বিভিন্নভাবে কাজ করে। মানুষের শরীরে সাধারণত দুটি কিডনি থাকে। অনেকের জন্মগতভাবে একটি কিডনি থাকে, আবার কারও কারও কিডনির কোনো রোগের কারণে কিডনি অপারেশন করে অপসারণ করতে হয়। যে কারণেই হোক, কারও […]

সম্পূর্ণ পড়ুন
ডায়েট করছেন? ক্ষুধা নিয়ন্ত্রণ করুন এসব উপায়ে

ডায়েট করছেন? ক্ষুধা নিয়ন্ত্রণ করুন এসব উপায়ে

ওজন কমাতে নির্দিষ্ট কোনো ডায়েট বা খাদ্যাভ্যাস অনুসরণ করেন অনেকেই। ক্যালরি গ্রহণ যাতে সীমিত থাকে, সেটাই থাকে মূল উদ্দেশ্য। কিন্তু এই নির্দিষ্ট খাদ্যাভ্যাস বজায় রাখতে গিয়ে মুশকিলেও পড়তে হতে পারে। হয়তো এক বেলা নির্দিষ্ট তালিকা মেনেই খাবার খেয়েছেন, ক্যালরির হিসাব মেনে আবার আরেক বেলায় কী খাবেন, তালিকায় সেটিও রয়েছে। কিন্তু দুই বেলার মাঝে হুট করে […]

সম্পূর্ণ পড়ুন
গর্ভাবস্থায় ঝুঁকি বাড়ায় বাড়তি ওজন

গর্ভাবস্থায় ঝুঁকি বাড়ায় বাড়তি ওজন

গর্ভধারণ থেকে সন্তানপ্রসব পর্যন্ত একজন মায়ের শরীরে নানা পরিবর্তন ও ধাপ অতিক্রম করতে হয়। এ সময় একজন নারীর দরকার হয় সঠিক পুষ্টি ও যত্নের।আজকের বিজ্ঞাননির্ভর সময়ে আমাদের দেশের মায়েরা অনেকটাই মান্ধাতা আমলের চিন্তাভাবনা পোষণ করে থাকেন। যেমন সন্তানধারণ করলে শুরু থেকেই দ্বিগুণ খাবার খেতে হবে, প্রচুর ভাত খেতে হবে, এসব ঠিক নয়। আবার এটাও ভাববেন […]

সম্পূর্ণ পড়ুন
শীতে খোস পাঁচড়া লক্ষণ ও প্রতিকার

শীতে খোস পাঁচড়া লক্ষণ ও প্রতিকার

খোসপাঁচড়া বা স্ক্যাবিস অত্যন্ত ছোঁয়াচে একটি চর্মরোগ। এটি একধরনের কীটের মাধ্যমে হয়ে থাকে। এ কীট ঠান্ডা আবহাওয়ায় বেশি দিন বেঁচে থাকতে পারে বলে গ্রীষ্মের তুলনায় শীত মৌসুমে খোসপাঁচড়ার প্রকোপ বেশি দেখা যায়।খোসপাঁচড়ার প্রাথমিক ও অতি পরিচিত লক্ষণ হচ্ছে চুলকানি। বিশেষ করে রাতে চুলকানি বেড়ে যায়। এ ছাড়া লাল ক্ষুদ্র ফুসকুড়ি দেখা দিতে পারে। হাত-পায়ের আঙুলের […]

সম্পূর্ণ পড়ুন
মিষ্টি খাব কতটুকু

মিষ্টি খাব কতটুকু

অতিরিক্ত চিনি গ্রহণ করলে তা সরাসরি শরীরে জমতে থাকে। ওজন হু হু করে বেড়ে যায়। অতিরিক্ত ওজন সঙ্গে নিয়ে আসে হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও বেশ কিছু ক্যানসার।মিষ্টি ভালোবাসেন না, এমন মানুষের সংখ্যা কম। কিন্তু মিষ্টি হলো মানুষের ১ নম্বর শত্রু—এ কথাও সবার জানা। এ ক্ষেত্রে জানা উচিত মুক্ত চিনি বা ফ্রি সুগার কী? ফ্রি […]

সম্পূর্ণ পড়ুন
গাড়ি চালানোর সময় মেরুদণ্ডে আঘাত

গাড়ি চালানোর সময় মেরুদণ্ডে আঘাত

গাড়ি চালানোর সময় অসাবধানতাবশত অনেকেই নিজের অজান্তে আঘাতের শিকার হন। আঘাত ছোট বা বড় যেটাই হোক, মেরুদণ্ডে আঘাত পেলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। গাড়িতে বসে মেরুদণ্ডে আঘাত পাওয়ার অন্যতম কারণ হলো চালকের সিটবেল্ট না পরা। সিটবেল্ট শরীরকে দৃঢভাবে জায়গায় আটকে রাখে। আর সিটবেল্ট ছাড়া থাকলে শরীরের ওপরের অংশ উন্মুক্ত থাকে, এতে একটু অসাবধানতায় মেরুদণ্ডের […]

সম্পূর্ণ পড়ুন
শিশুর স্থূলতা কমাতে করণীয়

শিশুর স্থূলতা কমাতে করণীয়

স্থূলতা নিয়ে আমরা বড়রা বেশ চিন্তিত এবং সবাই কমবেশি চেষ্টা করি ওজন নিয়ন্ত্রণে রাখতে। কিন্তু শিশুর ওজন বেড়ে যাওয়া নিয়ে আমরা একেবারেই চিন্তা করি না; বরং আমাদের সমাজে নাদুসনুদুস না হলে শিশুদের অসুস্থ বা রোগা বলে ধরা হয়। একটু মোটাসোটা শিশুই আমাদের পছন্দ। কিন্তু শিশুর এই বাড়তি ওজন তাকে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে দিতে পারে।শিশুর […]

সম্পূর্ণ পড়ুন
হাঁসের মাংস খেলে গরম লাগে কেন?

হাঁসের মাংস খেলে গরম লাগে কেন?

হাঁসের মাংসে প্রোটিন, ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি সেলেনিয়াম, আয়রন, নিয়াসিনসহ আরও অনেক খনিজ পদার্থ আছে। চামড়াসহ হাঁসের মাংসে অধিক মাত্রায় ফ্যাট ও কোলেস্টেরল থাকে। গরুর মাংসের চেয়ে হাঁসের মাংসে চর্বির পরিমাণ বেশি। এই চর্বির মধ্যে সম্পৃক্ত চর্বির পাশাপাশি অসম্পৃক্ত চর্বিও আছে।     সম্পৃক্ত চর্বিতে আছে কোলেস্টেরল। খনিজ উপাদানের মধ্যে আছে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, সোডিয়াম, […]

সম্পূর্ণ পড়ুন