Post page

জুলাই গণ-অভ্যুত্থান: আমু, দীপু মনিসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই গণ-অভ্যু’ত্থান: আমু, দীপু মনিসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আমির হোসেন আমু, দীপু মনি, শাজাহান খান, ফারুক খান, আব্দুর রাজ্জাকসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের পক্ষ থেকে এ অভিযোগ দাখিল করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে মিরপুর, উত্তরাসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, হত্যাচেষ্টা, উসকানি ও ষড়যন্ত্রসহ মানবতাবিরোধী […]

সম্পূর্ণ পড়ুন
আবুধাবিতে ফেরত নেওয়ার চেষ্টা, ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম আ'টক

আবুধাবিতে ফেরত নেওয়ার চেষ্টা, ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম আ’টক

আবুধাবি থেকে বাংলাদেশে আনা স্বর্ণের ডিম কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে পুনরায় আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় পৃথক দুটি অভিযানে ৪ কোটি ৯১ লাখ টাকা বাজারমূল্যের ৬টি স্বর্ণের ডিম আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। রোববার (১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ […]

সম্পূর্ণ পড়ুন
শ্রমিক আন্দোলনের নামে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আ’ন্দো’লনের নামে ষড়’যন্ত্র’কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড, আইনশৃঙ্খলাবিরোধী কাজ ও ষড়যন্ত্রে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।  বাস্তবসম্মত ন্যূনতম মজুরি […]

সম্পূর্ণ পড়ুন
ইরানের বিরুদ্ধে ২০ নাবিক হ'ত্যা'র অভিযোগ যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে ২০ নাবিক হ’ত্যা’র অভিযোগ যুক্তরাষ্ট্রের

গত কয়েক মাসে সমুদ্রে বেসামরিক নাবিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে ২০ জনের বেশি মানুষকে হত্যা করেছে ইরান। একই সময়ে উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর বেসামরিক অবকাঠামো, আবাসিক এলাকা ও বিভিন্ন স্থাপনাতেও হামলা চালিয়েছে তেহরান। সোমবার (২ নভেম্বর) এমন অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি প্রতিবেশী দেশগুলোর বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার […]

সম্পূর্ণ পড়ুন
পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হতে হবে: শফিকুর রহমান

পোশাকশিল্প ধ্বং’সের ষড়’যন্ত্র চলছে, সরকারকে কঠোর হতে হবে: শফিকুর রহমান

ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে দেশের পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ পরিস্থিতিতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির। পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে অস্থিরতা […]

সম্পূর্ণ পড়ুন
স্বর্ণের দাম, আজকের স্বর্ণের দাম, বাজুস, ২২ ক্যারেট স্বর্ণ, ২১ ক্যারেট স্বর্ণ, ১৮ ক্যারেট স্বর্ণ, বাংলাদেশে স্বর্ণের দাম, সোনার দাম বৃদ্ধি

স্বর্ণের দাম বাড়ল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।  বিভিন্ন ক্যারেটের স্বর্ণের নতুন […]

সম্পূর্ণ পড়ুন
গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

গাজীপুরে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অব’রোধ, বিজিবি মোতায়েন

শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। শ্রমিকদের অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা […]

সম্পূর্ণ পড়ুন
ইউক্রেন হয়ে ইউরোপে রুশ গ্যাস সরবরাহ চালুর প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ইউক্রেন হয়ে ইউরোপে রুশ গ্যাস সরবরাহ চালুর প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শীত মৌসুম শুরুর আগেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি খাতে যুদ্ধবিরতি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে ইউক্রেনের ভূখণ্ড দিয়ে ইউরোপে রুশ প্রাকৃতিক গ্যাস সরবরাহ পুনরায় চালুর পক্ষে অবস্থান নিয়েছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব ইউরোপের বিভিন্ন দেশের রাজধানীতে বিরোধিতার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল […]

সম্পূর্ণ পড়ুন
সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে জয় ধরে রাখল রিয়াল মাদ্রিদ

সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে জয় ধরে রাখল রিয়াল মাদ্রিদ

জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। দলের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও ইয়ান ডিওমান্ডে। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ম্যাচের নবম মিনিটে সফল স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন […]

সম্পূর্ণ পড়ুন
ট্রাম্পের রিসোর্টের কাছে প্রাইভেট জেট বিধ্বস্ত, নিহত ৯

ট্রাম্পের রিসোর্টের কাছে প্রাইভেট জেট বি’ধ্বস্ত, নি’হ’ত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টের কাছেই একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় বিমানটিতে থাকা পাইলটসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। তবে মাটিতে থাকা কেউ হতাহত হননি। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে বিমানটি মাঝ-আকাশে তীব্র টারবুলেন্সসহ বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হয়। শেষ মুহূর্তে দ্রুত উচ্চতা হারিয়ে ভূপৃষ্ঠে আছড়ে পড়ে বিমানটি। দুর্ঘটনার কারণ […]

সম্পূর্ণ পড়ুন