Post page

৩০ হাজার টাকা বেতনের দাবিতে উত্তরা বিমানবন্দর সড়ক অবরোধ

৩০ হাজার টাকা বেতনের দাবিতে উত্তরা বিমানবন্দর সড়ক অবরোধ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত চলা এ অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়ক ও আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, […]

সম্পূর্ণ পড়ুন
ধর্মঘট ডেকে এলপিজির বাজার অস্থির করলে আইনগত ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

ধ’র্ম’ঘ’ট ডেকে এলপিজির বাজার অ’স্থির করলে আ’ই’ন’গত ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

সারা দেশে আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। এ কর্মসূচির মাধ্যমে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে সরকার আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। […]

সম্পূর্ণ পড়ুন
নিষেধাজ্ঞা শিথিলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমবে না: জেলেনস্কি

রুশ ডিজেল রপ্তানিতে ছাড়ে কমবে না জ্বালানির দাম: জেলেনস্কি

রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করলেও যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর মতে, এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানির দামে উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। বরং রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বিপুল অর্থ পাবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জেলেনস্কি। এনপিআরের প্রতিবেদনে […]

সম্পূর্ণ পড়ুন
খালাস চেয়ে ১০ বছরের সাজার বিরুদ্ধে ইনুর আপিল

খালাস চেয়ে ১০ বছরের সা’জা’র বিরুদ্ধে ইনুর আপিল

জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা হাসানুল হক ইনু। বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ আপিল করেন তিনি। এর আগে, ইনুর ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। প্রসিকিউশনের দাবি, […]

সম্পূর্ণ পড়ুন
টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় আ'গু'ন, ৮ ইউনিট কাজ করছে

টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় আ’গু’ন, ৮ ইউনিট কাজ করছে

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ ছাড়া আগুন নেভানোর কাজে যোগ দিতে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা […]

সম্পূর্ণ পড়ুন
সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

সৌদি আরবে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলার জেরে বাংলাদেশ থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) রাত থেকে বুধবার (১৪ অক্টোবর) সকাল পর্যন্ত এসব ফ্লাইটের চলাচল ব্যাহত হয়েছে। বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বার্তায় এ তথ্য জানানো হয়। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ফ্লাইট বাতিল ও স্থগিতের […]

সম্পূর্ণ পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের মোবাইল ল্যাব পরিদর্শন

প্রধানমন্ত্রী তারেক রহমানের মোবাইল ল্যাব পরিদর্শন

নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভেজালবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে তিনি পরীক্ষাগারটি ঘুরে দেখেন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এ […]

সম্পূর্ণ পড়ুন
জার্মান পর্যটক ক্রিলের চুরি হওয়া ম্যাকবুক উদ্ধার

জার্মান পর্যটক ক্রিলের চুরি হওয়া ম্যাকবুক উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ল্যাপটপটি তুলে দেন। ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল। পাশাপাশি বাংলাদেশে ভ্রমণের সময় পাওয়া ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। পুলিশ সদর […]

সম্পূর্ণ পড়ুন
বেশি দামে এলপিজি বিক্রি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ

বেশি দামে এলপিজি বিক্রি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) একাধিক নির্দেশনা দিয়েছে সরকার। নির্ধারিত দামের বেশি দামে এলপিজি বিক্রি করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ […]

সম্পূর্ণ পড়ুন
দুই বিমানবন্দরে ৭৩৩ গ্রাম সোনা ও আইফোন জব্দ

দুই বিমানবন্দরে ৭৩৩ গ্রাম সোনা ও আইফোন জব্দ

দেশের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে ৭৩৩ গ্রাম সোনা ও একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা সোনা ও আইফোনের শুল্ককরসহ আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার টাকা। সোমবার (গতকাল) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসব অভিযান চালানো হয়। মঙ্গলবার অধিদপ্তরের এক […]

সম্পূর্ণ পড়ুন