Post page

সাবেক ডিবি হারুন ও তার ভাই শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক ডিবি হারুন ও তার ভাই শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক ডিবি প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এবং তার ভাই, মেরিন সিটি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহরিয়ার-এর আয়কর নথি ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ মে) দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের উপপরিচালক […]

সম্পূর্ণ পড়ুন
এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড়

এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড়

এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহা উপলক্ষে উৎসব ভাতার চেক ছাড় দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।মঙ্গলবার অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ হারে ঈদুল আজহা-২০২৬ উৎসব ভাতা বাবদ চারটি চেক ১৮ […]

সম্পূর্ণ পড়ুন
সৌদিতে ৮ হাজার সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন পাকিস্তানের

সৌদিতে ৮ হাজার সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন পাকিস্তানের

ইরান যুদ্ধ চলাকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে ৮ হাজার সেনা, একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। সোমবার (১৮ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কোনো এক পক্ষ আক্রান্ত হলে পারস্পরিক প্রতিরক্ষায় সহায়তা করার বাধ্যবাধকতা থাকা চুক্তির আওতায় এই সামরিক মোতায়েন করা হয়েছে। […]

সম্পূর্ণ পড়ুন
নেইমারকে নিয়েই ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা

নেইমারকে নিয়েই ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত স্কোয়াডে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জায়গা পেয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। দীর্ঘদিন ইনজুরিতে ভোগার কারণে গত তিন বছরে জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। ব্রাজিলের জার্সিতে তার সর্বশেষ ম্যাচ ছিল ২০২৩ সালের অক্টোবরে। ফলে বিশ্বকাপের দলে তাকে রাখা […]

সম্পূর্ণ পড়ুন
ব্যাংকেও আগামী শনিবারের ছুটি বাতিল

ব্যাংকেও আগামী শনিবারের ছুটি বাতিল

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৩ মে (শনিবার) দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) দেশের সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী কার্যক্রম […]

সম্পূর্ণ পড়ুন
জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৮ মে) সকালে নয়াপল্টনে বিএনপির যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সাত দিনব্যাপী বিভিন্ন […]

সম্পূর্ণ পড়ুন
বাংলাদেশিদের মধ্যে যে রেকর্ড শুধুই লিটনের

বাংলাদেশিদের মধ্যে যে রেকর্ড শুধুই লিটনের

সিলেট টেস্টে আরেকটি অনন্য কীর্তির খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত সেঞ্চুরি মিস করেছেন লিটন দাস। দ্বিতীয় ইনিংসে ৬৯ রান করে আউট হন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটসম্যান। তবে সেঞ্চুরি না পেলেও গড়েছেন এক বিরল রেকর্ড, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে শুধুমাত্র তারই দখলে। প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করে ১২৬ রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস। দ্বিতীয় ইনিংসেও তিনি […]

সম্পূর্ণ পড়ুন
পরীক্ষায় না দেখানোয় ২ সহপাঠীকে কু'পি'য়ে জ'খ'মে'র অভিযোগ, আ'ট'ক ৪

পরীক্ষায় না দেখানোয় ২ সহপাঠীকে কু’পি’য়ে জ’খ’মে’র অভিযোগ, আ’ট’ক ৪

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি পরীক্ষার শেষ দিনে এক পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় ৪ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বারইয়ারহাট ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে সোমবার (১৮ মে) ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। […]

সম্পূর্ণ পড়ুন
নিউজিল্যান্ডের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

নিউজিল্যান্ডের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইনে। সোমবার (১৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনাময় খাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইনে বিশেষভাবে ফার্মাসিউটিক্যালস, পর্যটন, উচ্চ শিক্ষা এবং […]

সম্পূর্ণ পড়ুন
লন্ডনে কাউন্সিলর নির্বাচিত নেত্রকোনার মদনের শামীমা নাসরিন

লন্ডনে কাউন্সিলর নির্বাচিত নেত্রকোনার মদনের শামীমা নাসরিন

নেত্রকোনার হাওরাঞ্চল মদন উপজেলার বাসিন্দা শামীমা নাসরিন যুক্তরাজ্যের লন্ডনের কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। তিনি লন্ডনের লিটল ইলফোর্ড ওয়ার্ডে নিউহাম ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী হিসেবে ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। তার এই বিজয়ের খবরে মদন ও আশপাশের হাওরাঞ্চলে আনন্দের পরিবেশ বিরাজ করছে। পারিবারিক সূত্রে জানা গেছে, শামীমা নাসরিন টাঙ্গাইল শহরের আদালতপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি […]

সম্পূর্ণ পড়ুন