কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ছয় পর্যটকের পরিচয় শনাক্ত

কক্সবাজারের রিসোর্টে অ’গ্নি’কা’ণ্ডে নি’হ’ত ছয় পর্যটকের পরিচয় শনাক্ত

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ছয় পর্যটকের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ নারী ও পাঁচ বছর বয়সী এক শিশু রয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ছয়জন। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে। পরে ফায়ার […]

সম্পূর্ণ পড়ুন
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহত ৫

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অ’গ্নি’কা’ণ্ড, নি’হ’ত ৫

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার পাটুয়ারটেক এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার পর রিসোর্টে তল্লাশি চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে টুপটুপ রিসোর্টে আগুন […]

সম্পূর্ণ পড়ুন
টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় আ'গু'ন, ৮ ইউনিট কাজ করছে

টঙ্গীর চেরাগআলীতে ওষুধ কারখানায় আ’গু’ন, ৮ ইউনিট কাজ করছে

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ ছাড়া আগুন নেভানোর কাজে যোগ দিতে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা […]

সম্পূর্ণ পড়ুন
মহাখালী রেলগেটের পাশে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

মহাখালী রেলগেটের পাশে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় একটি পুরোনো চারতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মহাখালী রেলগেট সংলগ্ন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পাশে থাকা একটি পুরোনো ও পরিত্যক্ত চারতলা ভবনে আগুন […]

সম্পূর্ণ পড়ুন
সিরাজগঞ্জে মন্ত্রীর বাসায় বজ্রপাত থেকে আগুন, বড় ক্ষয়ক্ষতি হয়নি

সিরাজগঞ্জে মন্ত্রীর বাসায় বজ্রপাত থেকে আগুন, বড় ক্ষয়ক্ষতি হয়নি

সিরাজগঞ্জ শহরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় বজ্রপাতের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের হোসেনপুর এলাকার আল-মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাসায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরের দিকে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে কয়েক দফা বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই মন্ত্রীর বাসার […]

সম্পূর্ণ পড়ুন
নেভাডায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে ৪২ হাজার মানুষ

নেভাডায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে ৪২ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এরই মধ্যে আগুনে পুড়ে গেছে অন্তত ১৩ হাজার হেক্টর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। গত শনিবার থেকে রেনো শহরের উত্তরাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে দাবানল। আগুনের ঝুঁকি বাড়তে থাকায় নিরাপত্তার জন্য অন্তত ৪২ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া […]

সম্পূর্ণ পড়ুন
রাঙ্গামাটিতে আগুনে পুড়লো বসতঘর ও ৩টি দোকান

রাঙ্গামাটিতে আগুনে পুড়লো বসতঘর ও ৩টি দোকান

রাঙ্গামাটির লংগদু উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও তিনটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। সোমবার (৩ আগস্ট) ভোরে মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, একটি ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত পাশের দোকান ও একটি বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। […]

সম্পূর্ণ পড়ুন
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, সিভিল ডিফেন্স প্রধানসহ নিহত ৭

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, সিভিল ডিফেন্স প্রধানসহ নিহত ৭

আর্জেন্টিনার সান হুয়ান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চীনের বার্তা সংস্থা জিনহুয়া জানায়, বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটির সঙ্গে উড্ডয়নের কিছুক্ষণ পর নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জানা গেছে, প্রশিক্ষণ কার্যক্রম শেষ করে হেলিকপ্টারটি লা রিওহা প্রদেশে বনাঞ্চলের আগুন নেভানোর […]

সম্পূর্ণ পড়ুন
ভারতের তামিলনাড়ুতে ময়লার ভাগাড়ে ভয়াবহ আগুন, দুর্ভোগে বাসিন্দারা

ভারতের তামিলনাড়ুতে ময়লার ভাগাড়ে ভয়াবহ আগুন, দুর্ভোগে বাসিন্দারা

ভারতের তামিলনাড়ু রাজ্যের কারুর শহরে একটি ময়লার ভাগাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘন কালো ধোঁয়া ও তীব্র দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েন আশপাশের এলাকার বাসিন্দারা। বুধবার (১৫ জুলাই) স্থানীয় সময় রাত ৮টার দিকে কারুর শহরের ময়লার ভাগাড়ে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ময়লার স্তূপে ছড়িয়ে পড়ে। আগুন থেকে সৃষ্ট তীব্র উত্তাপ, ঘন […]

সম্পূর্ণ পড়ুন
দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২১

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২১

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগর এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় আরও বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩ জুন) স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটের দিকে পাঁচতলা বিশিষ্ট ‘মিকাসা ইন’ হোটেলের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন পুরো […]

সম্পূর্ণ পড়ুন