ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

জাতীয়

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ৯৫তম স্থানে নেমেছে। আগের সূচকে দেশটির অবস্থান ছিল ৯৩তম। হেনলি অ্যান্ড পার্টনার্সের সাম্প্রতিক বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিং অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৬টি দেশে ভ্রমণ করতে পারেন।

এই তালিকায় রয়েছে বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

তবে সব দেশে একই ধরনের সুবিধা নেই; কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা এবং কিছু ক্ষেত্রে ই-ভিসার প্রয়োজন হতে পারে।

বিশ্ব র‌্যাংকিংয়ে এবারও শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে সুইডেন এবং চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের কয়েকটি দেশ, যার মধ্যে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড রয়েছে।