বিশ্বনাথে ২ হাজার ৬০০ পিস ই'য়া'বা'স'হ মা'দ'ক কারবারি আ'ট'ক

বিশ্বনাথে ২ হাজার ৬০০ পিস ই’য়া’বা’স’হ মা’দ’ক কারবারি আ’ট’ক

দেশ জুড়ে সিলেট

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ফারুক আহমদ (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান।

এর আগে শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার লামাকাজী ইউনিয়নের গোলচন্দ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফারুক আহমদ সিলেটের জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহারমহল গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত আরও ১২টি মামলা রয়েছে।

রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।