গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা

গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা

বিনোদন

আন্তর্জাতিক মঞ্চে আবারও ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। আগামী ২৩ মে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন তিনি।

এর আগে ২০২৪ সালে প্রথম ভারতীয় তারকা হিসেবে এই মর্যাদাপূর্ণ আসরে অংশ নিয়ে ইতিহাস গড়েছিলেন রাশমিকা। এবার দ্বিতীয়বারের মতো একই মঞ্চে ফিরছেন তিনি, যা তাকে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে আরও আলোচনায় এনেছে।

এবারের আসরের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী আবেল টেসফায়ে, যিনি দ্য উইকেন্ড নামে পরিচিত।

ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি আলোচনায় ছিলেন রাশমিকা। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে ও হানিমুন শেষে তিনি আবারও কাজে ফিরেছেন।

কাজের দিক থেকে তাকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায়। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক নতুন প্রজেক্ট। আগামী ১৯ জুন মুক্তি পাবে তার নতুন হিন্দি সিনেমা ‘ককটেল টু’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন।

এছাড়া চলতি বছর মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুটি তেলেগু সিনেমা ‘মাইসা’ ও ‘রণবালী’।