যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। এর মধ্যে জামিলের মরদেহ ইতোমধ্যে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছে এবং দুবাই হয়ে আগামীকাল সোমবার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, মিয়ামি কনস্যুলেট, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পরিবার এবং স্থানীয় প্রবাসীদের সমন্বয়ে মরদেহ হস্তান্তরের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে নাহিদা বৃষ্টির মরদেহও দ্রুত দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে দূতাবাস।
এর আগে গত ১৬ এপ্রিল নিখোঁজ হন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। পরে তদন্তে তাদের হত্যার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় জামিলের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
