দেশের বিভিন্ন অঞ্চলে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে রাজশাহী ও ময়মনসিংহে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ১১২ জন রোগী।
অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ একই সময়ে ১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা, বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর চাপ বেড়েছে।
কিছু হাসপাতালে অতিরিক্ত রোগীর ভিড়ের কারণে ওয়ার্ডে জায়গা সংকুলান না হওয়ায় বারান্দাতেও চিকিৎসা দিতে হচ্ছে বলে জানা গেছে।
এমন পরিস্থিতিতে চিকিৎসকরা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। সময়মতো টিকা গ্রহণ ও উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
