ব্রাজিলের বিশ্বকাপ দলে ফ্ল্যামেঙ্গোর চার ফুটবলার, ৩০ বছর পর নজির

ব্রাজিলের বিশ্বকাপ দলে ফ্ল্যামেঙ্গোর চার ফুটবলার, ৩০ বছর পর নজির

খেলাধুলা

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে Brazil national football team। এবারের দলে সবচেয়ে বেশি চারজন ফুটবলার জায়গা পেয়েছেন CR Flamengo থেকে। তিন দশক পর ব্রাজিলের বিশ্বকাপ দলে এমন দৃশ্য দেখা গেল। সর্বশেষ ১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাব São Paulo FC থেকে চারজন ফুটবলার সুযোগ পেয়েছিলেন। সেই দলে ছিলেন Cafu, Leonardo, জেত্তি ও মুলার।

নতুন কোচ Carlo Ancelotti ঘোষিত দলে ফ্ল্যামেঙ্গো থেকে জায়গা পেয়েছেন ডিফেন্ডার Alex Sandro, Danilo ও লিও পেরেইরা এবং মিডফিল্ডার Lucas Paquetá। যদিও প্রাথমিক দলে থাকা লিও অর্টিজ, সামুয়েল লিনো ও পেদ্রো শেষ পর্যন্ত সুযোগ পাননি। এ ছাড়া দুটি করে ফুটবলার সুযোগ পেয়েছেন Manchester United F.C. ও Arsenal F.C. থেকে।

১৯৫৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের ব্রাজিল দলে চারজন ফুটবলার পাঠাল ফ্ল্যামেঙ্গো। ওই বিশ্বকাপে ক্লাবটি থেকে ডাক পেয়েছিলেন জাগালো, দিদা, জোয়েল ও মোয়াসির। কিংবদন্তি Mário Zagallo ফাইনালের শুরুর একাদশেও ছিলেন। সেই আসরে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্যমতে, এবারের বিশ্বকাপে ফ্ল্যামেঙ্গোর প্রতিনিধির সংখ্যা নয়জন পর্যন্ত হতে পারে। উরুগুয়ের হয়ে আরাসকাইতা, ভারেলা ও দে লা ক্রুজ; কলম্বিয়ার হয়ে কারাসকাল এবং ইকুয়েডরের হয়ে প্লাতা ডাক পেতে পারেন।

আগামী ২৭ মে থেকে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ব্রাজিল দল। তবে Paris Saint-Germain F.C. ও আর্সেনালের ফুটবলাররা ৩০ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শেষে দলে যোগ দেবেন।