হাম ও উপসর্গে আরো ৬ প্রা'ণ'হা'নি, মৃ'ত্যু ৬০০ ছুঁই ছুঁই

হাম ও উপসর্গে আরো ৬ প্রা’ণ’হা’নি, মৃ’ত্যু ৬০০ ছুঁই ছুঁই

জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৪ শিশু। মঙ্গলবার (২ জুন) বিকেলে Directorate General of Health Services-এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৫০৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪ জনে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪২ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ১ হাজার ২৯২ জন।

এ সময় নতুন করে ১ হাজার ২০৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৯০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর হামের সংক্রমণ প্রতিরোধে অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।