বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৫১তম

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৫১তম

জাতীয়

জলবায়ু পরিবর্তন ও নগরায়ণের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ বাড়লেও রাজধানী ঢাকার বায়ুমান বর্তমানে মাঝারি পর্যায়ে রয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৫১তম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার (IQAir) প্রকাশিত সূচকে এ তথ্য জানানো হয়েছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ৫৯, যা ‘মাঝারি’ বায়ুমানের মধ্যে পড়ে।

এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার AQI স্কোর ১৬৩। দ্বিতীয় অবস্থানে উগান্ডার কাম্পালা (১৫৯), তৃতীয় আলজেরিয়ার আলজিয়ার্স (১৩৪), চতুর্থ ইন্দোনেশিয়ার জাকার্তা (১৩৩) এবং পঞ্চম স্থানে রয়েছে ইসরায়েলের জেরুজালেম (১১৮)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০-৫০ স্কোর ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ অস্বাস্থ্যকর, ২০১-৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।