বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে গত ২৪ থেকে ২৬ জুলাই—এই তিন দিনে মোট ২৯টি জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিক।
প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সময়ে ২১টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে বাইরে গেছে এবং ৮টি জাহাজ প্রণালিতে প্রবেশ করেছে।
অন্যদিকে, একই সময়ে বাব এল-মান্দেব প্রণালি দিয়ে মোট ১০০টি জাহাজ চলাচল করেছে।
মেরিন ট্রাফিকের তথ্যমতে, এর মধ্যে ৫১টি জাহাজ লোহিত সাগরে প্রবেশ করেছে, আর ৪৯টি জাহাজ সেখান থেকে বেরিয়ে গেছে।
বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য হরমুজ ও বাব এল-মান্দেব—উভয় প্রণালিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এসব নৌপথে জাহাজ চলাচলের পরিস্থিতি আন্তর্জাতিকভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
