এসএসসি ফলে এগিয়ে ঢাকা বোর্ড, পাসের হার ৭১.৬৩ শতাংশ

এসএসসি ফলে এগিয়ে ঢাকা বোর্ড, পাসের হার ৭১.৬৩ শতাংশ

জাতীয়

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। একই সঙ্গে ঢাকা বোর্ড থেকে সবচেয়ে বেশি ৩৩ হাজার ২৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। সারা দেশে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফল হলো—

  • ঢাকা বোর্ড: পাসের হার ৭১.৬৩%, জিপিএ-৫ পেয়েছে ৩৩,২৫৩ জন।
  • রাজশাহী বোর্ড: পাসের হার ৬৩.৬৭%, জিপিএ-৫ পেয়েছে ১৬,১১৩ জন।
  • কুমিল্লা বোর্ড: পাসের হার ৬৫.৪২%, জিপিএ-৫ পেয়েছে ৯,৮১৪ জন।
  • চট্টগ্রাম বোর্ড: পাসের হার ৫৯.৪৮%, জিপিএ-৫ পেয়েছে ৯,৩৯৮ জন।
  • যশোর বোর্ড: পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন।
  • সিলেট বোর্ড: পাসের হার ৫৮.৩৩%, জিপিএ-৫ পেয়েছে ৩,৮৩৬ জন।
  • বরিশাল বোর্ড: পাসের হার ৬০.৩৫%, জিপিএ-৫ পেয়েছে ২,৭৭৮ জন।
  • ময়মনসিংহ বোর্ড: পাসের হার ৫৭.৩৯%, জিপিএ-৫ পেয়েছে ৫,৭০০ জন।
  • দিনাজপুর বোর্ড: পাসের হার ৫৮.০৫%, জিপিএ-৫ পেয়েছে ১৩,৬৩৯ জন।

পাসের হারের দিক থেকে ঢাকা বোর্ডের পর রয়েছে যশোর ও কুমিল্লা বোর্ড। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার ময়মনসিংহ বোর্ডে, যেখানে ৫৭ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও ঢাকা বোর্ড সবার ওপরে। এরপর রয়েছে রাজশাহী ও দিনাজপুর বোর্ড।