শ্রমিক আন্দোলন দমনে আই'নশৃ'ঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলন দমনে আই’নশৃ’ঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় রাজনীতি

শ্রমিক আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়িমহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে সড়কে যারা আন্দোলন করছেন, তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই।

বন্ধ কারখানাগুলো শিগগিরই খুলে দেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মালিক ও শ্রমিক—উভয় পক্ষই এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। এ পরিস্থিতিতে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।

এদিকে, পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি।