গ্রাম পুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর ৭ নভেম্বর

গ্রাম পুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর ৭ নভেম্বর

জাতীয় বাংলাদেশ

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান জানান, গ্রাম পুলিশের প্রধানদের মাসিক বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, গ্রাম পুলিশের সদস্যদের বেতন সাড়ে ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অবসর ভাতাও বাড়ানোর ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি গ্রাম নিরাপদ থাকলে পুরো বাংলাদেশ নিরাপদ থাকবে। একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে গ্রাম পুলিশকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সামাজিক নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে গ্রাম পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

গ্রাম পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পুলিশের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।